শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

ফুলজোড় কলেজের সভাপতি হলেন সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার 

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে নলকা ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলজোড় কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ মহোদয়ের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এডহক কমিটির বর্তমান সভাপতি আব্দুল লতিফ সরকার এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে আব্দুল মান্নান তালুকদার এবং বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আলীম এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে নলকা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের ই-মেইলে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

 

বৃহ:স্প্রতিবার কলেজের অধ্যক্ষ মো.শাহেদ আলী শেখ এ বিষয়ের সত্যতা স্বীকার করে ইনসাফ নিউজ প্রতিনিধিকে জানান। সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার অত্র কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় রায়গঞ্জ-সলঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক