শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার 

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মোতাসিম (১৪) এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নীচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাজশাহী  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া  গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এবং রাজশাহী  মহানগরীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন জানান,রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কমিউটার ট্রেন যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রহনপুর এসে পৌঁছে। ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী  পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এসময় মোতাসিম নদীর পানিতে তলিয়ে যায়। পরে

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক