শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার 

Reporter Name / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Oplus_0

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার  দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বাসাবাসী এলাকার পূর্বাচল উপশহরের ১৫ নং সেক্টরের ৫৬ নং ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

ওসি বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ১৫ নং সেক্টরের ৫৬ নং ব্রিজের পাশের লেকের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। নিহতের গায়ে কালো ফুলহাতা গেঞ্জি পড়া অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। নিহতের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক