শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২২ নভেম্বর সকাল সাড়ে দশটার সময় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা পাঠাগারে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি বিএম রুবেল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কার্যনির্বাহী সদস্য সানোয়ার জাহান সুমন ও ইসমাইল হোসেন। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে গঠনমূলক ১০টি সিদ্ধান্ত গৃহীত হয়। তহবিলের মরহুম সদস্য মুহাম্মদ আলীর সঞ্চয় অর্থ এবং তহবিলের ঘোষণাকৃত অর্থ প্রদানের সিদ্ধান্তের বিষয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।

নাচোল উপজেলার ২’জন ও ভোলাহাট উপজেলার ১’জন নতুন সদস্যকে অত্র তহবিলে সংযুক্ত করার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং অপর তিনজন সদস্যকে পর্যবেক্ষণে রাখা হবে, এবং তাদের সকলকে অবহিতকরণ চিঠি পাঠানো হবে। তহবিলের ৩’উপজেলার সদস্যদের নিয়ে ১৪ই ডিসেম্বর, শনিবার ভোলাহাট রামেস্বর মাঠে এক প্রীতি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়া হয়। নাচোলের একজন সম্মানিত নির্বাহী সদস্য পদত্যাগ করায় সেই শুন্যপদে নাচোলের সদস্যদের সর্ব সম্মতিক্রমে মনিরুল ইসলামকে নিযুক্ত করা হয়। পরবর্তী মিটিং এর তারিখ ২৮ জানুয়ারি-২০২৫, শনিবার, রহনপুর অফিসে অনুষ্ঠিত হবে। বার্ষিক পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ডে ২৮শে ডিসেম্বর শনিবার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গোমস্তাপুর উপজেলায় মেডিকেল চিকিৎসা ক্যাম্প ও নাচোল উপজেলায় চক্ষু শিবির ক্যাম্প আগামী ৩১ডিসেম্বর বা ২৪ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী মাদকবিরোধী কনসার্ট সন্ধ্যা ৭টায় করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক