শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কুমিল্লায় ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা ব্যাটালিয়ন (বিজিবি ১০) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮), ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযান চলাকালে, মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক