শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের শিক্ষার মানোন্নয়ন শির্ক্ষাথীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ৩নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

উক্ত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান কামাল। অভিভাবক সমাবেশে সূচনা বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের নতুন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য ওবায়দুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষিকাসহ অভিভাবকগণ।

প্রসঙ্গগত উল্লেখ্য, চলতি বছরের গত ২৯ নভেম্বর আলহাজ্ব মহিবুল ইসলাম কামালের সভাপতিত্বে কিডস্ ভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটি আগামী ২০২৪-২০২৬ সাল পর্যন্ত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অতিথিদের বক্তব্যে বলেছেন, বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের পড়ালেখার ব্যাপারে শিশু-কিশোরদের আগ্রহ কেমন সেদিকে নজর থাকে শিক্ষকদের। শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসের পড়া তৈরি করে নিয়ে এলেও পড়ালেখার ব্যাপারে আগ্রহ কেমন তা বুঝতে পারেন একজন অভিভাবক। পড়ালেখার প্রতি আন্তরিকতা কতটুকু তা অভিভাবকরা ভালো বুঝতে পারেন। এ জন্যই শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক