শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সলঙ্গায় প্রধান শিক্ষক শহিদুল ও রহিমার পদত্যাগ দাবিতে মানববন্ধন

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, পরকীয়া, বিদ্যালয়ে অনুপস্থিত, অনৈতিক কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগ দাবী করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে উক্ত স্কুলের শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। এ ছাড়াও উক্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের অনৈতিক কর্মকান্ডের বিষয়টিও প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া প্রেমের কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দুশ্চরিত্রা শিক্ষিকা রহিমার অপসারনও দাবী করেছে তারা। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা রহিমার পদত্যাগ দাবীতে মঙ্গলবার বেলা ১১ টায় স্কুল মাঠে আবারো মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

এ সময় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সলঙ্গার সাধারন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

স্কুলের শিক্ষার্থী নাসির উদ্দীন ও শাওন,রফিক,হেলালসহ অনেকে জানায়, ‘নানাবিধ ফিয়ের নামে নিয়মিত আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হতো।

স্কুলের বাহিরে নামে বেনামে কোচিং বাণিজ্য সেন্টার খুলে সেখানে কোচিং পড়াতে বাধ্য করা হত।

মেহেদী হাসান সরকার,সিজান আহমেদ,ইমরান হাসান নামে আরও শিক্ষার্থী জানায়, ‘আমাদের দাবি না মানলে আমরা ক্লাসে ফিরবো না এবং আগামী আরও বৃহৎ কর্মসুচী দিতে বাধ্য হব। এ ছাড়াও তাদের অপসারন দাবীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলীগণ উপজেলা নির্বাহী অফিসার-রায়গঞ্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার বাহিনী আন্দোলন স্থগিত করতে শিক্ষার্থী মেহেদী,নাসিরসহ কয়েকজনকে হত্যার হুমকী দিলে তারা সলঙ্গা থানায় ডায়েরী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক