শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ইসকন নিষিদ্ধের দাবীতে কালীগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে কালীগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৪ ডিসেম্বর সকালে কালীগঞ্জ উলামা পরিষদের আয়োজনে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সঙ্গঠন ‘ইসকন’ কর্তৃক মুসলিম আইনজীবি হত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন : মুফতী নাসীর উদ্দিন মাহমুদী । ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন সাইফুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা ও তাওহীদি ছাত্র-জনতা, ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশ করেন।

কালীগঞ্জ উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল হকে’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা মোশারফ হোসেন, প্রিন্সিপাল মদিনা তুল মনোয়ারা নুরানি মাদ্রাসা।মাওলানা ইমরান হোসেন, মাওলানা ইয়াজ উদ্দিন , মাওলানা আবু হানিফ, মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ। পরে আইনজীবী সাইফুল ইসলামের রুহের মাগফেরাত কামনাকরে এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালালনা করেন মফতি সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে এর মাধ্যমে বিক্ষোভ ও প্রতিবাদ সভাটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক