শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কুমিল্লা হানিফ সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত ৩, আহত ১০

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা চৌদ্দগ্রামে হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ রবিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো: খায়রুল আলম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়।

নিহতের তিনজনই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে, তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার ও মরদেহগুলি মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক