শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

আ. লীগ কখনও সাধারণ মানুষের কাছে যায়নি : আমিনুল হক

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের যেকোন কঠিন সময় করোনাও দূর্যোগ কালীন সময়ে আওয়ামীলীগের অবৈধ এমপি-মন্ত্রীরা কখনও সাধারণ মানুষের কাছে যায়নি; দেশে যখন কোন দূর্যোগ মূহুর্ত এসেছে,বন্যা হয়েছে-তখনও আমরা তাদেরকে জনগণের পাশে পাইনি; জনগণ থেকে তারা সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল,তারা শুধু পরিকল্পনা করতো- কিভাবে রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ব্যবহার তাদের ক্ষমতা থাকা যায়।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাতে মিরপুরের পল্লবীর ৭ নম্বর সেকশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল, এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে-স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে ধ্বংসস্তূপ রেখে গেছে;সেই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালীও একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষরেরা আনন্দ উল্লাস করেন।

পল্লবীর থানা বিএনপির আয়োজনে বস্ত্র বিতরণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, আশরাফুজ্জাহান জাহান, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, মোকছেদুর রহমান আবির,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্মআহবায়ক আলী আহমেদ রাজু,

অলিউল হাসনাত তুহিন মাষ্টার,খায়রুল কবির নয়ন,এম এ ওহাব আবু, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ, সাধারণ আউয়াল ইসলাম তপন,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন,সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি, সহসভাপতি ফুতুন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক