শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রতিবন্ধী পরিবারের ভূমি জবরদখলের পায়তারা

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ভূমি জবরদখলের পায়তারা।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, একই গ্রামের আব্দুল আলী ও মোবারক হোসেন গংরা ভূমির রেকর্ডীয় মালিক আব্দুল হাসিম এর ভূমিতে রড ও ইট, বালু-পাথর, কাঠ টিন দ্বারা বসতঘর নিমার্ণের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ভূমির রেকর্ডীয় মালিক আব্দুল হাসিম প্রতিপক্ষগংদের নিষেধ-বাঁধা দিলে তার প্রতিবন্ধী ছেলে আব্দুর রহিম সাগরকে ঠেলা ধাক্কা মেরে এক পযার্য়ে মারধর করে। এ ঘটনায় আব্দুল হাসিম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনে মোবারক হোসেন (২৫),আব্দুল আলী (৫০),আব্দুল হামিদের ছেলে আবুল কাসেম (৩৮),ওসমান মিয়া (৩২), জসিম উদ্দিন (২৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিবিধ মোকদ্দমা নং ৪৯৬/২৪ইং সদর।

 

ভুক্তভোগী আব্দুল হাসিম জানান,আব্দুল আলী ও মোবারক হোসেন গংরা আমার দখলীয় ভূমি গ্রাস করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালিয়ে যাচ্ছেন। সৈয়দপুর মৌজার, জেএলনং ৪৪,আর এস ৯,এসএ ১৩১৮ নং দাগে আব্দুল আলীর প্রাপ্ত অংশ ০.০৬ একর ভূমি বিগত ৩/৬/২০০৯ ইং তারিখে ১৮১৯ নং রেজিঃ সাফকবালা দলিল মূলে আমি ও আমার স্ত্রী পারুল আক্তারের নিকট বিক্রি করে স্বত্ত্ব দখল ত্যাগী হন। উত্তরাধিকারী ও খরিদ সূত্রে আমার বাড়ি রকম ভূমিতে দালান ঘর,টিনশেড ঘর,গোয়ালঘর,রান্নাঘর সহ গাছ গাছালী লাগিয়ে ও আমন রকম ভূমিতে ফসল ফলাইয়া স্বত্ববান ভোগ দখলকার আছি। এ মতাবস্থায় আব্দুল আলী ও মোবারক হোসেন গংরা নিষেধাজ্ঞা অমান্য করে ঐ ভূমির মাটি কেটে গর্ত করে ধানের কলা সহ বসতবাড়ী নিমার্ণের পায়তারার চালিয়ে যাচ্ছেন। নিষেধ দেয়ায় আমি সহ আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

অভিযুক্ত আব্দুল আলী জানান, এসআই আনিসুর রহমান ভাইয়ের অনুমতি নিয়ে ধান শুকানোর জন্য কলা তৈরি করেছি। দেনদরবার শেষ হওয়ার পর বসতঘর নিমার্ণ করবো। ধান শুকানোর পর গর্ত ভরাট করে দেব।

স্থানীয় সৈয়দপুর গ্রামের শালিশী ব্যক্তিত্ব হাছন আলী ও আব্দুল মজিদ জানান, এই ভূমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাস্থলে পুলিশ আসার পর পরেই আমরা উভয় পক্ষকে ডেকে নিষেধ করেছি ঐ ভূমিতে কোন কিছু না করার জন্য। কিন্তু আব্দুল আলী গং মাটি কেটে কলা তৈরি করছে।

সদর মডেল থানার এসআই মোহাম্মদ আনিসুর রহমান জানান,কোর্টের নোটিশ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আপোষ করে দেওয়ার জন্য তারা বসতে চায়। বিষয়টি থানার নয় আদালতের। তাই তাদেরকে বলেছি আদালতে হাজির হওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক