শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে চুলাই মদসহ একজন আটক

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করে এক মদ ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে নাগরী ইউনিয়নের বিরুয়া নলছাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মদ ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস (৪৫) বিরুয়া নলছাটা এলাকার সুবোধ চন্দ্র দাসের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীতে চোলায় মদ তৈরি ও বিক্রি করে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া নলছাটা এলাকায় সুবোধ চন্দ্র দাসের বাড়ীতে বিকাশ চন্দ্র দাস গোপনে দেশীয় মদ তৈরির কারখানা গড়ে তুলে দীর্ঘদিন যাবৎ নির্বিঘ্নে বিক্রি করে আসছেন। কালীগঞ্জ থানার এস আই মাসুদ রানা শামিম এর নেতৃত্বে এস আই মো. কামরুল ইসলাম, শ্রী শান্তি দাস ও এএসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সুবোধ চন্দ্র দাসের বাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ বিকাশ চন্দ্র দাসের ঘর তল্লাশি করে ২ লিটার ৩টি প্লাষ্টিক বোতলে ৫ লিটার মদ উদ্ধার করেন। পরে গোসল খানায় ও টয়লেটের ভেতর থেকে ৩ ড্রাম মদ তৈরীর উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে বিকাশ চন্দ্র দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জড়িত মদ ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক