শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

খুলনায় ১০ তলার ভবনের ছাদ থেকে পড়ে তিন জন শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কর ভবনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মোঃ আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মোঃ রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মোঃ মামুন (২০)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।

ওসি শরিফুল বলেছেন, “পাঁচতলা ভবন থেকে পড়ে যাওয়ার পর তিন শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বয়রা কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক