জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ভিডিও চিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহামেদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় জামালপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, কৃষক দল নেতা বিষ্ণ চন্দ্র মন্ডল, সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, জেলা ছাত্রদল সহ- সভাপতি সাহাদত হোসেন সাগর বক্তব্য রাখেন।
জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যানে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাস্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার এই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই মফস্বলের মানুষের কাছে। আমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে এই কর্মশালা শুরু করেছি। পর্যায়ক্রমে পুরো জেলায় প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরবো।