শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

রংপুর মহানগর আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ডে

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-২-এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন।

রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর পৃথিস কুমার জানান, ‘কড়া নিরাপত্তায় সকাল ৯টায় এই আদালতে তাকে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান তিনি। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।বাদি পক্ষের নিজস্ব কোনো আইনজীবী ছিল না। তবে লিগাল এইডের আইনজীবী ইফতা আক্তার বানু তুষার কান্তি মন্ডলের পক্ষে শুনানি করেন। তিনি জানান, ‘আমি আদালতে তাকে জামিন দেয়ার আবেদন করি। কিন্তু আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। ১৮ আগস্ট তার বাবা আব্দুর রহমান রংপুর অতিরিক্ত চিফ আদালতে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুষার কান্তি মন্ডলসহ ৪০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ১৯ আগস্ট কোতয়ালি থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘তুষার কান্তি মন্ডলকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলা। মামলাগুলো হচ্ছে, শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক