দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে আমার বাংলাদেশ পার্টি - এবিপার্টির গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১জুন) সকাল ১১টায় দুমকি উপজেলা সদরের নতুনবাজার এলাকায় নিউ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট ড. এসএম ইকবাল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার বলেন স্বাধীনতার পর থেকে যারা দেশের শাসন ক্ষমতায় ছিলো তারা নিজেদের দল ও দেশকে পরিবারতন্ত্রে পরিনত করেছে এবিপার্টি এ থেকে উত্তরন চায়। একটি নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র রক্ষার একমাত্র নয় আরও অনেক বিষয় এর সাথে জড়িত। জুলাই পরবর্তি এ দেশ আর কোন ফ্যাসীবাদের দখলে যাবে না। কেহ যদি ফ্যাসিস্ট হতে চায় এদেশের জনগন তা আর মেনে নিবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন এর যুব পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান, মহিলা নেত্রী হাফিজা বেগম, মোঃ ইউসুফ মাষ্টার, ছাত্রনেতা মাহাথির মোঃ আকিব ও প্রকৌশলী মোঃ কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বেশ কয়েকজন এবিপার্টিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে সদস্য ফরম পুরন করেন।
পড়ে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) দুমকি নতুন বাজার এলাকায় ব্যাবসায়ী ও সাধারন জনগনের মাঝে গণসংযোগ করেন।