শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ছাত্র-জনতার অর্জন কে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবেনা : ফরহাদ আজাদ

Reporter Name / ৩৪৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মাজেদুল ইসলাম আকাশ, বোদা,পঞ্চগড় : ছাত্র জনতার অর্জনকে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়ের বোদায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বুধবার (৩০ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ই আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছে। বিগত সতের বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার ফিরিয়ে আনতে ছাত্র জনতা কে সঙ্গে নিয়ে ২৪শের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে বিএনপি। এই ছাত্র জনতার অর্জন কে ধারণ করে দেশ পরিচালনায় ৫ আগষ্টের দিবস উদযাপন খুবই গুরুত্বপূর্ণ।”

বোদা উপজেলা ও পৌর বিএনপির পৃথক আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

এ সময় উপজেলার ১০ টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, পৌর ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক