শিরোনাম :
পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন  
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

তেতুলিয়ায় গুচ্ছ গ্রাম থেকে গৃহিণীর রহস্যজনক ঝুলন্ত মরাদেহ উদ্ধার

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোছা; সুলতানা আক্তার ফাল্গুনী (২৬) নামের এক গৃহিণীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট ) রাতে  উপজেলার ৩ নং তেতুলিয়া সদর ইউপির অন্তর্গত রনচন্ডি গুয়াবাড়ি গুচ্ছ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মোছা; ফাল্গুনী বেগম ওই গ্রামের দিনমজুর আবু তালেব স্ত্রী এবং নিহত গৃহিণী রংপুর জেলা আজিজুর রহমানের কন্যা বলে জনাযায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়,রনচন্ডি গুয়াবাড়ি গুচ্ছ গ্রামে ঘরের ভিতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাহাদের দাম্পত্য জীবনে কোন সন্তান না থাকায় ঝগড়া হতো গত প্রায় ২/৩ বছর থেকে গুচ্ছ গ্রামে বসবাস করে আসছে।

পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন এবং মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহিণীর রহস্য জনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে ইউপি সদস্য নুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কারণ তার জানা নেই তবে অভিমানে আত্মহত্যা করেছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করার প্রশ্তুতি চলছে। তেতুলিয়া মডেল থানায় আত্মহত্যার ঘটনায় ২৩ আগস্ট বিকালে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক