শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

তেঁতুলিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় জনকে বিজিবির কাছে হস্তান্তর

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। সন্ধ্যার পর আটকদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলেন- সঞ্জয় কুমার রায় (৩৪), বিসায়া রাণী (৩০), ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২), তাতময় রায় (৩) ও বর্ণা রাণী (৯)। তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার শুকানি বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের ৪৬ মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। বৃহস্পতিবার সকালে ছয় বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের বিষয়টি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে জানায় বিএসএফ। এরপর আটকদের পরিচয় যাচাই করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেয় বিজিবি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক