শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে আলিয়া খাতুন (৬০) নামের এক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের পূর্ব বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের মেয়ে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীতে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল ছিল।

গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে মারা গেছে। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক