শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : “বাল্য বিবাহ নিরুৎসাহিত করি, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়ি” এবং “তথ্য দিন, সেবা নিন”- এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় মডেল থানা কর্তৃক আয়োজিত পুলিশের ওপেন হাউস ডে পালিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাজারে এ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নানা অপরাধের দিক তুলে ধরে বক্তব্য রাখেন কালান্দিগছ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ওসমান গনী, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলার এনসিপির আহবায়ক হাবিবুর রহমান, শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, শালবাহান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মো,সোহরাব আলী, সাংবাদিক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি এনামুল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি হীরা কান্ত রায় প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক ও মোবাইলে ক্যাসিনো জুয়াসহ নানা অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, যা একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।

প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো.শইমী ইমতিয়াজ বলেন, ওপেন হাউস ডে আয়োজনের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরাসরি পুলিশের যোগাযোগ স্থাপন করে যে কোন অপরাধ নির্মূল করার চেষ্টা করা। পুলিশ জনগণের, জনগণ পুলিশের- এই সম্পর্ককে আরও দৃঢ় করতেই এই উদ্যোগ।

অনুষ্ঠান জনগণ তাদের বিভিন্ন অভিযোগ,পরামর্শ ও সমস্যা পুলিশ এর সামনে তুলে ধরেন এবং তারা দ্রুত সমাধানের আশ্বাসও দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক