শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পূর্ব জেলার সভাপতি আব্দুল আজিজ খান অটল। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন জামালপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি কাউসারুল আলম লালন।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (জামালপুর-৩) মেলান্দহ-মাদারগঞ্জ আসনের জাকের পার্টির প্রার্থীকে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপজেলা জাকের পার্টির সভাপতি নবির আলী, সাধারণ সম্পাদক লাল মিয়া সহ জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনসভা শেষে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক