শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

হলি চাইল্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের উত্তর মাদারগঞ্জের হলি চাইল্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় একাডেমি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল মমিন। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে ইংরেজি ভাষায় সংবর্ধনা বক্তব্য উপস্থাপন করে রিয়াদ, তাওহীদ, রিয়ামনি ও মীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি চাইল্ড একাডেমির প্রিন্সিপাল মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হারুনুর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি, তেঘরিয়া শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম ফরহাদ হোসেন মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী শাহ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির নেতা শাহ আব্দুল্লাহ সবুজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং চরপাকেরদহ ইউনিয়নের আমির মাওলানা জাকারিয়া আলম।

বক্তারা বলেন, “সন্তানদের মনোযোগীভাবে লেখাপড়ার দিকে উৎসাহিত করতে পারলে আগামী প্রজন্মই গড়ে তুলবে একটি শিক্ষিত ও সুন্দর বাংলাদেশ।”

তাঁরা আরও বলেন, “বর্তমান সময়ে সন্তানদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখা জরুরি। নয়তো তারা সঠিক পথে অগ্রসর হতে পারবে না।”

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক