শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ অক্টোবর সন্ধ্যায় শহরের ডিঙি রেস্টুরেন্ট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মমিনুর রশিদ শাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালি।

সভায় বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যমে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নিরাপত্তা বিধান এখন সময়ের দাবি।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সভায় সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, কামাল হোসেন আজাদ, গোলাম সারওয়ার এবং এস এম মুঞ্জুরুল হাসান, কক্সবাজার রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি এবং চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আলী, সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, সম্মুখসারীর জুলাইযোদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আর আয়াজ রবিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত  গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক