শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৯৯ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মো: সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তেঁতুলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২৮অক্টোবর উপজেলা যুবদলের আয়োজনে রেলী শেষে জাতীয় সংগীত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রন্জু যুবদলের সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, উপজেলা ওলামাদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক দলের তাজুল ইসলাম, উপজেলা মৎসদলের সভাপতি আসিক ইকবাল, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবদলের যুগ্ম দেলোয়ার হোসেন নয়ন, সোহেল রানা মানিক প্রধান, সামিউল করিম, সদর ইউপি যুবদলের আহবায়ক এরসাদুল হক, ৬নং ইউপি যুবদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ ১নং ইউপি যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ ইউনিয়ন যুবদলের আহবায়ক বৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধারক ও বাহক। গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।যুব সমাজই জাতির ভবিষ্যৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল সবসময় প্রস্তুতি থাকবে।ঐক্যবদ্ধ ভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যুবদলের সকল নেতা কর্মীদের আহবান জানানো হয়এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক