শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সুজন এর পঞ্চগড় জেলা কমিটি পূর্নগঠন

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পঞ্চগড় জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর পঞ্চগড় জেলায় নতুনভাবে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ৮ নভেম্বর সন্ধায় পঞ্চগড় শহরের পার্টি সেন্টারের হল রুমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তবিরুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। সভার সভাপতিত্ব করেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুট্টু ও সাংবাদিক ডিজার হোসেন বাদশা।

সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা নিয়ে সভায় বছর ব্যাপি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এর আগে সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে নবনির্বাচিত পুরো কমিটির নাম ঘোঘনা করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোশারফ হোসেন, এম এ হান্নান, সেলিনা পারভিন, হেজারুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিজার হোসেন বাদশা, জাহাংগীর আলম, কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা ইমরান হোসেন রাজু, দপ্তর মাহাবুব আহসান, সাংস্কৃতিক গোপাল চন্দ্র, সেমিনার স্নিগ্ধা খন্দকার নেহা, সদস্য জহিরুল ইসলাম, হারুন অর রশীদ, মির্জা ছাদেকুল ইসলাম, শফিউল রিপন, শম্পা রায়, এম এ বাসেদ, রফিকুল ইসলাম, শাহদাত হোসেন, আফতাব হোসেন, মজিরুল হক ও রোকেয়া বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক