শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট : পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার ২৩ নভেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরের ৩য় ও ৪র্থ ব্যাচের ৪০ জন শিক্ষার্থীর হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।

হাফেজ মাওলানা গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগ লালমনিরহাটে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি বিদ্যালয় থেকে একঝাঁক শিক্ষার্থীকে “কোরআনের পাখি” হিসেবে গড়ে তোলা সত্যিই প্রশংসার যোগ্য কাজ। তিনি আরো বলেন, পবিত্র কোরআন কেবল পাঠের বিষয় নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে কোরআন শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি শিক্ষক ওস্তাদ মো. আব্দুর রহিম।

এ সময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, সহকারী শিক্ষক মাইদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুন্দর ভবিষ্যৎ ও কোরআনের আলোয় পথচলার প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক