শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর নেতৃত্বে বুলবুল ও উজ্জ্বল 

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ এর কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ১ লা ডিসেম্বর শহরের বটতলায় দিনব্যাপী আলোচনা শেষে সংগঠনটির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার টাঙ্গাইল স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল।

এ ছাড়া কমিটিতে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন— সহসভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত (দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু (দ্য ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা) ও শফিকুজ্জামান মোস্তফা (দৈনিক বাংলাবাজার পত্রিকা), সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (দৈনিক স্বাধীন বাংলা), অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির (দৈনিক ঢাকা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আজবেলা), সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম (দৈনিক কালের কণ্ঠ) এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাসুদ কাওছার (প্রতিদিনের কাগজ)।সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন মো. কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা), মহিউদ্দিন সুমন (সংবাদ সংস্থা বাসস), সুমন কুমার রায় (দৈনিক সময়ের আলো), মো. আলমগীর হোসেন (দৈনিক আমার সময়) এবং তানজীমুল ইসলাম রুমন (দ্য ডেইলি বাংলাদেশ পোস্ট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক