শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : তেঁতুলিয়ায় বাংলাবান্দা জাতীয় মহাসড়কের তিরনই হাট পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার ২ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল উপজেলার দরগাসিং গ্রামের মৃত আমের আলীর ছেলে। তিনি পাথর-বালু লোডিংয়ের শ্রমিক ছিলেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, জহিরুল ঘটনাস্থলের পাশে একটি ট্রাকে পাথর-বালু লোড করছিলেন। লোড শেষ হওয়ার পর ট্রাকটি মহাসড়কে তুলতে সহকারী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন তিনি। এ সময় বাংলাবান্ধার দিক থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই আরেকটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা চাপা দেয়া ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যান। গুরুতর আহত জহিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বুধবার ৩ ডিসেম্বর সকালে তেঁতুলিয়া ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক