শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমান্যব্যক্তি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।

শনিবার ৬ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র উপজেলার ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে মতবিনিময় সভায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও ভজনপুর ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো, সোহরাব আলী প্রমূখ।

এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিক, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড় সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মতবিনিময়ের ‘কেমন জেলা প্রশাসক চাই’ এমন জিজ্ঞাসায় সবার কাছ থেকে মতামত চান। অংশ নেয়া স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সমস্যা, সম্ভাবনা কথা তুলে ধরলে গুরুত্বপূর্ণ মতামতসমূহ নোট করে তা নিয়ে কাজ করতে চান নবাগত এ জেলা প্রশাসক। একই সঙ্গে বাংলাদেশের সংসদীয় আসনের প্রথম জেলা হিসেবে কাজেও তিনি নাম্বার ওয়ান হিসেবে কাজের মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক