শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেঁতুলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন তিন গ্রুপে বিভক্ত করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সোমবার ১২ সানা হাস্কিং মিল ময়দানে ৩ নং তেঁতুলিয়া সদর ২নং তিরনই হাট, ও ১ নং বাংলাবান্ধা ইউনিয়ন এর বিএনপি’সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ৪ নং শালবাহান ও ৭ নং দেবনগর ইউনিয়ন এর নেতাকর্মীদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিডিয়া সেলের সদস্য কেন্দ্রীয় কৃষক দলের নেত্রী মাহবুবা হাবিব।

এছাড়াও পঞ্চগড়–১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির-এর ছোট ভাই ব্যারিষ্টার নওফল জমির।

তেঁতুলিয়া উপজেলা বিএনপি এর সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু সভাপতিত্বে তেঁতুলিয়া উপজেলা বিএনপি এর সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, উপজেলা কৃষক দল, যুবদল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল, শ্রমিক দল, ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকগণ কর্মশালায়  উপস্থিত ছিলেন। বিএনপি সহ -সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

কর্মশালায় আগত নেতাকর্মীদের মাঝে নির্বাচনী দিকনির্দেশনা, সাংগঠনিক_ প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা অংশ নেন ব্যারিস্টার মোহাম্মদ নওফেল জমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক