শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জের গৌরারংয়ে ঘোড়া হত্যা, আটক ১

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে একটি ঘোড়া হত্যার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘোড়া হত্যার অভিযোগে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর গ্রামের বাসিন্দা গোলাপ মিয়ার ছেলে আইয়ূব আলী প্রতিদিনের মতো তার ঘোড়াটি গ্রামের পাশে গজারিয়া নদীর পশ্চিমপাড়ে গুচ্ছগ্রাম এলাকায় রেখে যান। রাত আনুমানিক ১২টা পর্যন্ত ঘোড়াটি সেখানে ছিল। কিন্তু ভোরবেলায় আইয়ূব আলী ও তার পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান ঘোড়াটির হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ঘোড়া হত্যার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মৃত মোহন মিয়ার ছেলে জয়ধর আলী (৬০)কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘোড়ার মালিক আইয়ূব আলী বলেন, আমার কয়েকটি ঘোড়া আছে। মানুষের মালামাল বহনের মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করি। কিন্তু জয়ধর আলী অভিযোগ তোলে আমার ঘোড়া তার ক্ষেতের আলু খেয়েছে। দুই দিন আগে সে আমাকে হুমকি দিয়ে বলেছিল, আলু ক্ষেতের ক্ষতি করলে ঘোড়া মেরে ফেলবে। আজ সে তার হুমকি বাস্তবায়ন করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে ঘোড়া হত্যার একটি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক