শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মেডিকেল টেকনোলজিস্ট নিহত, এলাকাবাসীর ক্ষোভ

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে গর্ভবতী স্ত্রীর প্রসবযন্ত্রণার খবর পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির ট্রাকের চাপায় শ্রী সমেশ চন্দ্র রায় (৩৮) নামে এক মেডিকেল টেকনোলজিস্ট নিহত হয়েছেন।

রবিবার ১ লা ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কের পাকড়ীতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সমেশ চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার বাসিন্দা। তিনি হরি কিশোর বর্মনের ছেলে এবং দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ সেন্টারে’ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও কাজ শেষে বাড়ি ফিরছিলেন সমেশ চন্দ্র। এ সময় পাকড়ীতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও নিহতের সহকর্মী নারায়ণ চন্দ্র রায় বলেন, সারাদিন সমেশ আমার সঙ্গেই ছিলেন। কাজ শেষে আমরা একসঙ্গে বের হই। আমি করতোয়া ব্রিজের কাছে নেমে যাই, আর তিনি বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তার পকেট থেকে স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য ধান বিক্রির ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। তিনি আরও জানান, নিহতের স্ত্রী রিক্তা রানী রায় কর্মস্থলেই প্রসববেদনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্বামীকে জানিয়েছিলেন। স্বামীর মৃত্যুসংবাদ শোনার পর তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। মধ্যরাতে প্রসববেদনা তীব্র হলে পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সযোগে বোদা জননী ক্লিনিকে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সমেশ ও রিক্তা দম্পতির প্রথম একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের আগমনের প্রস্তুতির মধ্যেই পরিবারটি এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে।

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত স্পিড ব্রেকার অপসারণ বা সংস্কারসহ নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক