শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ভোটারদের উদ্বুদ্ধ করতে পঞ্চগড় জেলা প্রশাসনের ট্রাকযোগে ভ্রাম্যমাণ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন 

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ এবং প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার- প্রচারণা চালানো বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ প্রচারণা ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয় ।

সোমবার ২ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই ভ্রাম্যমান প্রচারণার কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান ও ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ এর প্রতিনিধিগণ।

ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রম উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন ভোটকেন্দ্রে আসে এবং প্রার্থী ও ভোটার উভয়েই যেন আচরণবিধি মেনে চলে এজন্য ভোটারদের উদ্বুদ্ধ করণে আমাদের এই ট্রাকযোগে প্রচারণা কার্যক্রম ও সংগীতানুষ্ঠান। এই ভ্রাম্যমান প্রচারণা গাড়িটি পঞ্চগড়ের প্রতিটি উপজেলায় যাবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করবে। ভোটারগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাকযোগে এই ভ্রাম্যমান প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক