শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

Oplus_16908288

শাল্লায় প্রধান শিক্ষক সমিতির প্রেস কনফারেন্স

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাল্লা শাখা গঠন অবৈধ ও অগণতান্ত্রিক। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক সমিতি শাল্লা শাখার পক্ষ থেকে রবিবার ২২ ফেব্রুয়ারি বেলা ১১:৩০ মিনিটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন, শাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

প্রেস কনফারেন্সে উল্লেখ করেন, গত ২০/০২/২০২৬খ্রি: তারিখ রোজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নামে এক কমিটি প্রকাশ করা হয় যা শাল্লা উপজেলার অধিকাংশ শিক্ষকের কাছে নিম্নোক্ত কারণে অবৈধ ও স্বঘোষিত হয়েছে।

কারণ সমূহ: প্রথমত: কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দের সুত্রমতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নামে কোন সংগঠন পূর্বে থাকলেও বর্তমানে কোন অস্তিত্ব নেই।

দ্বিতীয়ত: শাল্লা উপজেলায় কেন্দ্রীয় কমিটির অনুমোদিত প্রধান শিক্ষক সমিতির একটি কমিটি এবং একটি সহকারি শিক্ষক সমিতির কমিটি থাকা সত্ত্বেও তাদেরকে কোন অবগত না করে কতিপয় স্বার্থান্বেষী, ক্ষমতালোভী শিক্ষক একটি পকেট কমিটি গঠন করে যা সম্পূর্ণ বেআইনী ও অগণতান্ত্রিক।

শাল্লা উপজেলায় বর্তমানে মোট কর্মরত শিক্ষক সংখ্যা ৪৫১ (শিক্ষা অফিসের তথ্যানুযায়ী) জন থাকলেও মাত্র ৫০জন উপস্থিতি এবং সিদ্ধান্তের বিরোধিতা করে ৮/৯ জন সভা থেকে বের হয়ে আসার পরেও মোট কর্মরত শিক্ষক ১১% উপস্থিতিতে স্বঘোষিত কমিটি গঠন করা হয়। যা বাকী ৮৯% শিক্ষকদের অবমাননার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল। এতে সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। যা শাল্লা উপজেলার ঐক্যবদ্ধ প্রাথমিক শিক্ষকদের মধ্যে বিভাজন ও ফাটল ধরানোর নিমিত্তে ঘৃণ্য চক্রান্ত ও অপচেষ্টা।

কতিপয় শিক্ষকের এহেন কার্যকলাপের বিরুদ্ধে আমরা শাল্লা উপজেলার সকল শিক্ষক ক্ষোভ প্রকাশের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য শেষে আরো অভিব্যক্তি প্রকাশ করেন, প্রধান শিক্ষক অনাদী তালুকদার, মনোজ সরকার খোকন, আব্দুল হামিদ, মোস্তাক আহমদ, রামলাল দাশ।

এ সময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি অরবিন্দু তালুকদার, সাংগঠনিক সম্পাদক, নিরেশ দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লিটন তালুকদার, অজিত তালুকদার, তপন দাশ, স্বপন রায়, চয়ন চৌধুরী, সজল দাশ, বিজিত তালুকদার, দেবেশ চৌধুরী, অজয় তালুকদার সহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক