শিরোনাম :
দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আমতলী বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলায় সরেজমিনে সামারি ট্রায়াল পরিচালনা করে অভিযোগকারীর বেদখল হওয়া জমি উদ্ধার করে দেন।বেদখলকারীদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ।

বুধবার ৪ মার্চ বিকেল ৩ টায় সময় উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে সামারি ট্রায়াল করে আসামী মামুন সিকদার ও সুবল চন্দ্র শিলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পুলিশের সহায়তায় বেদখল হওয়া জমি উদ্ধার করে দেন।

আদালতের বেঞ্চসহকারী মো. আবু বকর সিদ্দিক জানান, অভিযোগকারী কামরুজ্জামান তার বেদখল হওয়া জমি উদ্ধার করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আদালতে কমপ্লেইন্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট মহোদয় ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের জন্য দিন ধার্য করে ঘটনাস্থলে যান। উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণ করেন। আসামীপক্ষ তাদের সাক্ষ্যে স্বীকার করেন যে, তারা অভিযোগকারীপক্ষের দখলে থাকা জমি নিজেদের জমি বুঝে না পেয়ে দখল করে দেওয়াল ও টয়লেট নির্মান করেন এবং জমির মাটি কেটে গর্ত করে ফেলেন।

সাক্ষ্যপ্রমাণে ঘটনা ও অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামীদ্বয়কে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৭ ধারায় কারাদণ্ড এবং একই আইনের ২০ ধারা ও দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ৫২২ ধারা মতে বেদখল হওয়া জমির দেওয়াল ও টয়লেট অপসারণ করে অভিযোগকারীকে দখল বুঝিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক