শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করার পরেও কার্যালয় ত্যাগ না করায়, জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বদলি আদেশের চার মাস হলেও বদলি না নিয়ে, সম্প্রতি বদলি ঠেকাতে মরিয়া হয়ে জেলা অফিসের কর্মচারীদের চাপ প্রয়োগ করে, আরো কিছুদিন থাকার জন্য অধিদপ্তরে লিখিত আবেদন করায়।

জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।কিছুদিন পরে জেলা কার্যালয়ের উপ পরিচালক বদলি হলে, উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান এ কর্মকর্তা।একই কর্মস্থলে দীর্ঘদিন থাকায় সরকারি নিয়মানুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর অভিযোগ, ভিডাব্লিউবির সমস্যা সমাধানের জন্য উপজেলায় বার বার গেলেও তাকে পাওয়া যায় না।

এছাড়াও অসৌজন্য আচরণেরও অভিযোগ রয়েছে কর্মকর্তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানিয়েছেন, প্রতিনিয়ত কর্মচারীদের সাথে অসৎ আচরণে অতিষ্ঠ তারা। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলায় বহাল রাখার জন্য লিখিত নেন তিনি।তারা অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তির বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক