মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেতুলিয়া উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ রবিবার সালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এমপি। তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল জেলা উলামা দলের আহ্বায়ক মাও মোহাম্মদ মহিবুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, তেতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ সোহরাব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাজুল ইসলাম, মহিলা দলের সভাপতি মোসাম্মৎ বিউটি আক্তার, সহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার পূর্ব দোয়া মাহফিল এ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ওলামাদের নেতারা পরে তেঁতুলিয়া সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক দোয়া পরিচালনা করেন।