শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বোদায় ‘গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : ‘গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ মার্চ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে শহীদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের বরণ ও সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রহন করা হয়েছে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, অফিসার ইন-চার্জ (ওসি) সোয়েল রানা প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক