শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ধারাভাষ্য থেকে অবসর নিলেন শিবরামকৃষ্ণান

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

ইনসাফ ডেস্ক : ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিলেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপজয়ী দলের এই সদস্য। দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্য জীবনে প্রাপ্য সম্মান ও সুযোগ পাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

নিজের পোস্টে শিবরামকৃষ্ণান লিখেছেন, ‘গত ২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশন করার সুযোগ দেয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী কোচ থাকাকালেও নতুন ধারাভাষ্যকাররা এসে এসব দায়িত্ব পালন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে?”’

পরবর্তীতে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বর্ণবৈষম্যের ইঙ্গিত দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অভিযোগকে সমর্থন জানালেও, কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই আকস্মিক ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের আরেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ওহ না! এই আইপিএলে কেন নয়?”—যা শিবরামকৃষ্ণানের অবসরে তার হতাশারই প্রতিফলন।

১৯৮০-এর দশকে ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেন শিবরামকৃষ্ণান। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং ভারতকে এনে দেয় ঐতিহাসিক জয়, আর সেই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক