শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নতুন বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলবে: আমিনুল হক

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য আমাদের দূর করতে হবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য তৈরি হবে কেনো? আপনারা আপনাদের সন্তানদের শিক্ষা দিচ্ছেন,আপনাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন, আপনাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও যেমন শিক্ষা দিচ্ছে,আপনাদের কিন্ডারগার্টেন ও শিক্ষা দিচ্ছে।এতে বৈষম্য থাকবে কেনো! শিক্ষা প্রতিষ্ঠানের এই বৈষম্য আমাদের দূর করতে হবে।

৫ আগষ্টের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলবে, হানাহানি বা প্রতিহিংসা নয়। আজ শনিবার (০২ নভেম্বর) বিকেলে মিরপুর সাড়ে এগার  নম্বরস্থ রংধনু কনভেনশন সেন্টারে আয়োজিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পল্লবীবও রুপনগর থানার উদ্যোগে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বি কে এ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জয়নুল আবেদীন জয়। বি কে এ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন। বি কে এ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অলিউল হাসানাত তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক