শিরোনাম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে এঘটনা ঘটেছে।

মৃত রাইসা আক্তার অই এলাকার ফরহাদ হোসেন রাজনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাইসা আক্তার তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলতে যায়। খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছক্ষণ পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাইসার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক