শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

Reporter Name / ২৪৪ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) কে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত ।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো: শহিদুল ইসলাম এ রায় ঘোষনা করেন ৷

শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালের পাড়া এলাকার মৃত দস্তর মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো: আছাদুল্লাহ’র ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোর পুর্বক প্রতিবেশী মৃত দস্তর মন্ডলের ছেলে শহিদ মিয়া (৪৩) ধর্ষণ করে । পরের দিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে । দীর্ঘ ৮ বছর আইনী লড়াই ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পিপি মো: রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক