শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরি

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট : লালমনিরহাটে রাতের আঁধারে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে যুবদলের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)। তাঁরা ওই ইউনিয়নের গবাই (ভোলার চওড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমানবাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত প্রতিরাতে গাছ কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালায় সদর থানা-পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্দ্রারপার বাজারের একজন ব্যবসায়ী বলেন, দলের নাম ব্যবহার করে ৩/৪ মাস থেকে প্রায় ১৭/১৮ জনের একটি দল মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের আধারে চুরি করে কাটা শুরু করেছে। তারা বেশিরভাগই মাদকাসক্ত।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছি। জেলা পরিষদকে মামলা দিতে আহ্বান করা হয়েছে। তারা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার) ফিরোজ হোসেন বলেন, গাছ চুরির একটি ঘটনা শুনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক