শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক সমাজ

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন, এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত অনুমানিক ১২ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত সিঙ্গাইর সদর ইউনিয়ন বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না।

উল্লেখ্য, সাংবাদিক বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন।

এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে পূর্ব থেকেই অবস্থান নেয়া একদল সন্ত্রাস বাহিনী তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে। সে সময় তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসী গ্রুপ। এবং তার গাড়িতে থাকা বাংলা এডিশন অফিসের ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরাও নিয়ে যায় সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের হামলাকালে ধস্তাধস্তির একপর্যায়ে দু’জনের মুখোশ খোলে যাওয়াতে চিনতে পেরেছেন বলে জানান সাংবাদিক বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক