শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে : মাহমুদুর রহমান

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য অতীতে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই যত দিন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরে না আসবে, তত দিন আমার এ সংগ্রাম চলবে।’

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে বিশ্বরোড মডেল মসজিদের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ড. মাহমুদুর রহমান বলেন, ‘আমি আপনাদের সাথে নিয়ে এই সংগ্রাম চালিয়ে যেতে চাই।

আশা করি, এ লড়াই-সংগ্রামে আপনারা আমার পাশে থাকবেন।’

দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও আমার দেশ পাঠকমেলা সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা শরীফ প্রধান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পত্রিকা এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও আমার দেশ পাঠকমেলার সদস্যসহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক