শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

জামালপুরে যুবদল নেতার নামে ফেইসবুকে ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগ

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে যুবদল নেতা সোহেলের নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলায় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) থেকে এই অভিযোগ ছড়ানো হয়।

সোহেল রানা খান জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব।

ভূয়া অভিযোগটিতে লেখা হয়- মোহাম্মদ সোলায়মান ইসলাম নামের এক ব্যক্তি দাবি করেছেন যুবদল নেতা সোহেল রানা খান সিংহজানী মৌজার একটি জমিতে দেয়াল নির্মান করে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা চাঁদা নিয়েছেন এবং পরবর্তীতে জমির একটি ভাগ লিখে দিতে বলেন।

এ বিষয়ে মোহাম্মদ সোলায়মান ইসলাম বলেন-‘এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীণ এবং অভিযোগে আমার স্বাক্ষর নকল করা হয়েছে। আমি এমন কোনো অভিযোগ লিখি নিই বা কাউকে দেয়নি। সোহেল রানা খানের সাথে আমার এমন কোনো ঘটনা ঘটেনি। কে বা কাহারা সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছে তা আমি জানি না। আমি অতি দ্রত সময়ের মধ্যে এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করবো এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

অভিযোগে উল্লেখ করা শহরের মনিরাজপুরের সেই জমির বিষয়ে জানা যায়, ১০০ শতাংশ জমির একটি প্লটের আগে দুইটি দেয়াল নির্মাণ করা হয়েছে।

দেয়াল নির্মাণকারী হালিমা বেগমের বলেন-‘ আমার জমিতে আমি দেয়াল নির্মান করেছি। আমি কারো প্ররোচনায় পড়ে দেয়াল নির্মান করিনি। এছাড়া এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিও জড়িত না। উল্টো কে বা কারা এসে সম্প্রতি আমার এই দেয়াল রাতের আধারে ভাংচুর করেছে। আমি আবার দেয়াল ঠিক করেছি। এখন, আমার জমি, আমার ইচ্ছা। আমি দেয়াল করবো নাকি কাকে যেতে দিবো সেটা আমার বিষয়।’

এ সব বিষয়ে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন-‘আমার নামে ফেসবুকে যে অভিযোগটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভূয়া, মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই কাজের সাথে জড়িত না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কে বা কাহারা এই কাজ করেছে। আমি অতি দ্রুত এই বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহন করবো। আমি এর বিচার চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক