শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

মধ্যনগরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা

Reporter Name / ৪০৮ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ধর্মপাশা -মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে শামিম মিয়া (৩০ ) নামে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুরে উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের আন্তরপুর গ্রামের বাসিন্দা শামীমের বাবা বাবুল মিয়া বাদি হয়ে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামালা সূত্রে জানাগেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের গরু ব্যবসায়ী শামিম মিয়ার বাড়িতে বংশিকুন্ডা উওর ইউনিয়ন পরিষদের সদস্য আর্শরাফ আলী ও তার ছেলে রফিজ আহমেদ রনির নেতৃত্বে ৩০-৩৫ সন্ত্রাসী রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা ও লুট-পাটের ঘটনাটি ঘটায়।

সন্ত্রাসীরা এ সময় শামিম মিয়ার বসত ঘরে ঢুকে ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে এবং ওয়ার্ড ড্রপের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ প্রায় ৫ লাখ টাকাসহ ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি ক্ষতিগ্রস্থ পরিবারেরা জানান, আন্তরপুর গ্রামের শামিম মিয়া ও পাশের মাটিয়াবন গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আশরাফ আলীকে ১৩ লাখ টাকা হাওলাত দেয় শামীম। বেশ কিছু দিন যাবত শামীম আশারাফ আলীকে টাকার জন্য চাপ দিয়ে আসছিল। তারা দুইজনের মধ্যে টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে আশরাফ আলী ও তার ছেলে রফিজ আহমেদ রনির নেতৃত্বে ৩০-৩৫ জন লোক দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী শামীম মিয়ার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধিত করেছে। তবে বসতঘরে ঢুকে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি এ ঘটনার সুষ্টু তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত ইউপি সদস্য আশরাফ আলী বলেন, মূলত এলাকায় কিছু গরু চুরি হয়েছে সেই সংবাদের ভিত্তিতে এলাকার মানুষ ওইখানে গিয়েছিল। পরে নাকি দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমি শুনেছি। আমি ঘটনার সাথে জড়িত নয় আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বানোয়াট।

বাদিপক্ষের আইনজীবী আরফান আলী বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সঠিক তদন্তের জন্য মধ্যনগর থানাকে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এখনো থানায় মামলাটি আসে নাই । অভিযোগটি পেলে তদন্ত করে আদালতে প্রতিবেদন জামা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক