শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

মাদারগঞ্জে রাস্তা বন্ধ : মানুষের চলাচলে বিঘ্ন

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া শিমুলতলি বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে অবস্থিত একটি বসতিপাড়ার প্রায় ২৫টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে এক প্রতিবেশী জমির মালিক। তিনি তার জমির অংশ দাবি করে রাস্তার উপর বাঁশের বেড়া নির্মাণ করেছেন, ফলে শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন তাঁরা। এটি ছিল তাদের বসতবাড়ি থেকে বাজার, স্কুল ও অন্যান্য জরুরি স্থানে যাওয়ার একমাত্র পথ। সম্প্রতি প্রতিবেশী জমির মালিক হঠাৎ করে ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে।

এক ভুক্তভোগী বলেন, “আমরা এখন ঘর থেকে বের হতে পারছি না। স্কুলের শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ চরম বিপাকে পড়েছে। আমাদের এই রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ এখনো সরেজমিনে না আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক