শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় থানা পুলিশকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জাল নোট, নগদ টাকা ও মাদক সেবনের উপকরণসহ রাশেদ জামান (৪০) নামে সংঘবন্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (২৭ ও ২৮ জুন) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। একই সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার টাকা দামের একটি জাল নোট, নগদ ১২ হাজার টাকার, তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক সেবনের কিছু উপকরণ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, সকালে গ্রেফতার রাশেদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।

পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরে চক্রের মাধ্যমে জাল নোট সরবরাহ ও ডলার দেয়ার প্রলোভনে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন রাশেদ সহ তার সহযোগীরা।

এদিকে দেবীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, চক্রের ফান্দে পড়া টাঙ্গাইলের তিনজন ভুক্তভোগী শুক্রবার অভিযোগ করেন যে, ডলার দেওয়ার প্রলোভনে তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই রাতে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

গভীর রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার দুই সহযোগীর তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের বাড়িতেও তল্লাশী অভিযান পরিচালিত হয়। এসময় অপর দুই সহযোগীকে পাওয়া যায় নি। অভিযান শেষে সকালে গ্রেফতার রাশেদ জামানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে তিনজনকেই চিহ্নিত করে আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানান সেনা সদস্যরা।

এ বিষয়ে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জাল নোট সরবরাহ ও প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো জানান, এ চক্রের অন্য সদস্যদের খোঁজে ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কার্যকলাপে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক